নীলফামারীর কিশোরগঞ্জে তিন দিনব্যাপী ডিজিটাল মেলা শুরু
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা ও ইণ্টারনেট সেবা শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে কিশোরগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় চত্বরে এই মেলার আনুষ্ঠানিক উদ্ধোধন করেন বিরোধী দলীয় হুইপ নীলফামারী ৪ আসনের সংসদ সদস্য মো. শওকত চৌধুরী।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম. উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক আলম হোসেন প্রমুখ। মেলায় উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের ২০টি স্টল স্থান পেয়েছে। এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বাংলাদেশেরপত্র/এডি/আর