Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নেত্রকোনায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার জেলা শহরের মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক ড. আবদুর রহিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদার, পুলিশ সুপার মো. জাকির হোসেন খান, সিভিল সার্জন ডা. বিজন কান্তি সরকার, পিপি অ্যাডভোকেট জিএম খান পাঠান বিমল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল আমিন, মুক্তিযোদ্ধা সামছুজ্জোহা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ওসমান গনি তালুকদার প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.