Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নেত্রকোনায় কেন্দ্রীয় বিএনপি নেতাসহ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

সদর প্রতিনিধি, নেত্রকোনা:
নেত্রকোনার দুর্গাপুরে কেন্দ্রীয় বিএনপির সদস্য ব্যারিস্টার কায়সার কামালকে প্রধান আসামি এবং উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবদুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন আসাদ, বিরিশিরি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. তারা মিয়াসহ ৪০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করে দুর্গাপুর থানায় বুধবার রাতে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।
জানা গেছে, দুর্গাপুরের বিরিশিরি পিসিনল হাইস্কুলের সামনের সড়কে ময়মনসিংহগামী বালি বোঝাই ট্রাকে গত মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা একটি পেট্রোলবোমা নিক্ষেপ করলে চালক আশরাফুল ইসলাম ও হেলপার সোহাগ মিয়া দগ্ধ এবং ট্রাকের সামনের অংশ পুড়ে ছাই হয়ে যায়।
এ ঘটনায় দুর্গাপুর থানার এস আই মো. মাজহারুল ইসলাম বাদী হয়ে কেন্দ্রীয় বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামালকে প্রধান আসামি করে ৪০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করে দুর্গাপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করেছেন।
পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামি বিরিশিরি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. তারা মিয়া (৪৫), বিএনপি নেতা মো. আবদুল মোতালেব (৪৫), মো. জহিরুল ইসলাম রুবেল (৩৬), মো. আহম্মদ নেওয়াজ খান সোয়াবকে (৩৮) গ্রেপ্তার করেছে।
গত কাল বৃহস্পতিবার মামলার তদন্তকারী কর্মকর্তা দুর্গাপুর থানার এস আই মো. আতোয়ার রহমান আকতার গ্রেপ্তারকৃতদের ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে নেত্রকোনার আদালতে সোপর্দ করেছেন।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম খান বলেন, বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলার ৪ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

Leave A Reply

Your email address will not be published.