Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নেত্রকোনায় নবজাতকের লাশ উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনা জেলা শহরের কুড়পাড় এলাকা থেকে গত কাল বৃহস্পতিবার সকালে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। পরে ময়না তদন্তের জন্য লাশটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
মডেল থানার ওসি এস এম মাসুৃদুল আলম জানান, বুধবার রাতের কোনো এক সময়ে ব্যাগে ভর্তি করে কে বা কারা তার লাশটি রাস্তার পাশে ফেলে যায়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.