Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নেত্রকোনায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

সদর প্রতিনিধি, নেত্রকোনা:
নেত্রকোনা জেলার রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত কাল বৃহস্পতিবার জেলা শহরের পুরাতন কালেক্ট্ররেট প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদার।
জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সহ-সভাপতি এস. এম বজলুল কাদের শাজাহানের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনায় বক্তৃতা করেন জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইউসুফ আলী, ডেপুটি সিভিল সার্জন ডা. বিজন কান্তি সরকার, রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন টুকু প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.