Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নেত্রকোনায় ৫০ টাকার জন্য শিশুর আত্মহত্যা

নেত্রকোনা প্রতিনিধি:
ব্যক্তিগত খরচের জন্য বাবার কাছে চাওয়া ৫০ টাকা না পেয়ে খালিয়াজুরীর আদমপুর গোয়ালবাড়ি গ্রামের জয়প্রসাদ (১৪) নামে এক কিশোর বুধবার রাতে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। গত কাল বৃহস্পতিবার পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
খালিয়াজুরী থানার ওসি আবুল কালাম আজাদ জানান, উপজেলার আদমপুর গোয়ালবাড়ি গ্রামের দেবল সরকারের ছেলে জয়প্রসাদ বুধবার বিকেলে বাবার কাছে খরচের জন্য ৫০ টাকা চায়। টাকা না দেয়ায় অভিমান করে সে রাতের কোনো এক সময় বাড়ির পার্শ্ববর্তী কেওরাইল হাওরে একটি গাছের সাথে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।
লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং থানায় এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান তিনি।

Leave A Reply

Your email address will not be published.