নেপালের পাশে আমরা আছি :প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিকম্পের আঘাতে নেপালে ব্যাপক হতাহত আর ক্ষয়ক্ষতির পর দেশটির পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। গতকাল শনিবার রাতে প্রধানমন্ত্রী এ ঘোষণা দিয়ে বলেন, সকল সামর্থ্য নিয়ে বন্ধুপ্রতিম এই দেশের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। নেপালে ভূমিকম্পের কারণে সৃষ্ট মানবিক বিপর্যয়ে চিকিত্সা সহায়তা ও উদ্ধারকাজে সহযোগিতা করতে নির্দেশনা দেন তিনি।
পররষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, বাংলাদেশের পক্ষ থেকে নেপালের পাশে দাঁড়ানোর সব উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা আমাদের নেপালি ভাইবোনদের জন্য সাহায্য ও সহযোগিতা পাঠাচ্ছি।
