Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নেপালে সরকার বিরোধী বিক্ষোভে গুলি, নিহত ২

নেপালে সরকারনেপালে প্রশাসনিক সংস্কারের জন্য প্রস্তাবিত সংবিধান পরিবর্তনের দাবিতে সুরখেত শহরে বিক্ষোভ চলাকালে পুলিশের গুলিতে ২ বিক্ষোভকারী নিহত হয়েছে, আহত হয়েছে কমপক্ষে ১২ জন। নেপাল সরকার প্রশাসনিক সংস্কারের উদ্দেশ্যে মধ্য-পশ্চিম হিমালয় প্রদেশকে দু’ভাগ করে এ মাসে সংবিধান সংশোধনের প্রস্তাব চূড়ান্ত করতে যাচ্ছে।

স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, বিক্ষোভকারীরা প্রাদেশিক রাজধানী সুরখেতের সরকারি ভবনের গেট ভেঙ্গে ভেতরে ঢুকে যানবাহন ভাংচুর করে এবং ইটপাটকেল ছোঁড়ে। তারা স্থানীয় এক রাজনীতিকের বাড়িতে এবং সরকার সমর্থক একটি রাজনৈতিক কার্যালয়ে আগুন দেয়ায় পুলিশ গুলি চালালে হতাহতের এ ঘটনা ঘটে।

Leave A Reply

Your email address will not be published.