Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নোয়াখালীতে ইমামের গলাকাটা লাশ উদ্ধার

Noakhali

নোয়াখালী সংবাদদাতা: নোয়াখালীনোয়াখালীর সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নে এক মসজিদের ইমামের গলাকাটা লাশ উদ্ধার করেছে সুধারাম মডেল থানার পুলিশ। বৃহস্পতিবার (১৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিহত ব্যক্তির নাম জহিরুল হক (৪৮)। তিনি সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের কৃষ্ণরামপুর জামে মসজিদের ইমাম।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। হত্যাকাণ্ডের পরপরই তিনি ঘটনাস্থলে উপস্থিত হন বলে জানান। তিনি আরও বলেন, নিহতের পরিবার দাবি করছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখছি।

Leave A Reply

Your email address will not be published.