Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে তিন সহোদর ভাইয়ের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার নাটেশ্বর ইউনিয়নের কাজী নগরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে তিন ভাই নিহত হয়েছেন। রবিবার দুপুরে এই ঘটনা ঘটেছে।  নিহতরা হলেন- হারুন (৩৮) কামাল (৩০) ও বাবলু (২৬)। তিন জনই কাজী নগর গ্রামের মোখছেদ উল্যাহর ছেলে।

পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল আমিন স্বপন জানান, একই গ্রামে ঈদ উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। খেলার মধ্যে উভয় পক্ষ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে হারুন, বাবলু ও কামালকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

বিভিন্ন সূত্র থেকে জানা যায়, নিহতরা স্থানীয়ভাবে মাদক, ছিনতাই, ভূমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত রয়েছে।

এদিকে বিকালে পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ ঘটনাস্থল থেকে জানান, খেলা নিয়ে ও পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় কামালকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করার পর তার মৃত্যু হয়। অপরদিকে অপর দুই ভাইকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.