Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নোয়াখালী জেলা আ.লীগের কমিটি ঘোষণা, নেই কাদের মির্জা

নিউজ ডেস্ক:
সদ্য সাবেক সভাপতি অধ্যক্ষ খায়রুল আনাম সেলিমকে আহ্বায়ক করে নোয়াখালী জেলা আওয়ামী লীগের ৮৭ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।

এই কমিটিতে রাখা হয়নি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই ও বসুরহাটের আলোচিত মেয়র আবদুল কাদের মির্জাকে। তবে কোম্পানীগঞ্জের জন্য চারটি পদ ফাঁকা রাখা হয়েছে।

বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুমোদনক্রমে এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন- অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন ও সহিদুল্লাহ খান সোহেল।

সদ্য সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীকে সদস্য হিসেবে রাখা হয়েছে। একই সঙ্গে কমিটিতে রয়েছেন- জেলার আওয়ামী লীগ দলীয় সকল সাংসদের।

এ ছাড়া কমিটিতে রাখা হয়েছে- একরাম চৌধুরীর স্ত্রী ও কবিরহাট উপজেলা চেয়ারম্যান বেগম কামরুন্নাহার শিউলীকে। একরামের বড়ভাই হাজী ইব্রাহিম মিয়া ও ভাগিনা জহিরুল হক রায়হানকেও কমিটিতে রাখা হয়েছে। একই সঙ্গে হাতিয়ার সংসদ সদস্য আয়েশা আলীর সঙ্গে কমিটিতে স্থান পেয়েছেন তার স্বামী ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীও।

Leave A Reply

Your email address will not be published.