Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নড়াইলের সরসপুরে দু’গ্রুপের সংঘর্ষে আহত ২০

Narailউজ্জ্বল রায়, নড়াইল: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইল সদর উপজেলার সরসপুর ও চলবিলা গ্রামের দু’গ্রুপের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার সরসপুর বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, সরসপুর গ্রামের রিয়াজ মোল্যা চরবিলা গ্রামের শফিয়ারের বিরুদ্ধে মামলা করার কারণে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার সকালে শফিয়ারের নেতৃত্বে ঢাল, সড়কি, রামদাসহ দেশি অস্ত্র নিয়ে গ্রামবাসীর ওপর হামলা করলে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আবিদুর, তবিবর, রেজাউল, শফিউর, শফিয়ার, রিয়াজ, কাছেদ ও পরিমলসহ মোট ১৫ জন গুরুতর আহত হন। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে রেজাউলের অবস্থার অবনতি হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নড়াইল সদর থানার ওসি সুভাষ বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আবার সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.