Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নড়াইলে দুইদিনব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহের উদ্বোধন

02

উজ্জ্বল রায়, নড়াইল ঃ “ উন্নয়নের পাসওয়ার্ড আমাদের হাতেই” এই শ্লোগানকে সামনে রেখে নড়াইলে দুইদিনব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ শুরু হয়েছে। বিস্তারিত উজ্জ্বল রায়ের রিপোর্টে, বুধবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে মেলার উদ্বোধন করেন নড়াইল-২ আসনের সংসদ সংসদ সদস্য এ্যাডঃ শেখ হাফিজুর রহমান। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বেসিস, গ্রামীনফোন এবং তথ্য ও প্রযুক্তি বিভাগের সহযোগিতায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)এস এম নাজিম উদ্দিনের সভাপতিত্বে বক্তৃতা করেন বিশেষ অতিথি পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ শেখ আনোয়ার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাছিমা খাতুন, । মেলায় ইন্টারনেট সেবার মাধ্যমে আউটসোর্টিংসহ কর্মসংস্থান ও বিভিন্ন অর্থ উপার্জন সম্পর্কিত সেমিনার অনুষ্ঠিত হবে। সরকারি-বেসরকারি পর্যায়ের ৩০টি স্টলের মাধ্যমে তাদের সেবা সম্পর্কে তথ্য প্রদান করছেন এসব স্টল থেকে।

Leave A Reply

Your email address will not be published.