Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নড়াইলে বালু উত্তোলনের দায়ে দু’জনকে জরিমানা

লোহাগড়া সংবাদদাতা:  নড়াইলের লোহাগড়া উপজেলার বেলটিয়া এলাকায় মধুমতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং কন্যাদাহ খালের উৎসমুখ বন্ধ করার দায়ে দু’জনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের ম্যজিস্ট্রেট লোহাগড়া সহকারী কমিশনার (ভূমি) তুষার কান্তি পাল বুধবার (৩ জুন) বিকেলে এই জরিমানা করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মধুমতি নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনসহ মধুমতির সংযোগখাল কন্যাদাহের উৎসমুখ বন্ধ করে রাখায় বেলটিয়ার শিপন ও চাঁচই-ধানাইড় গ্রামের তবিবুরকে ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

Leave A Reply

Your email address will not be published.