Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নড়াইলে মাদকসেবীর জেল-জরিমানা

হিমেল মোল্যা, নড়াইল প্রতিনিধি:

নড়াইলে মাদক সেবনের দায়ে মোঃ হাদিউজ্জামান (২৮) নামে এক যুবককে ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার রাত ৮টার দিকে নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেন এ সাজা দেন। হাদিউজ্জামান লোহাগড়া উপজেলার এড়েন্দা গ্রামের ইসমাইল মোল্লার ছেলে।

নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোঃ জাকির হোসেন জানান, সন্ধ্যায় নড়াইল সদর হাসপাতালের সামনে থেকে দুই পুরিয়া গাঁজাসহ মাদকসেবী মোঃ হাদিউজ্জামানকে আটক করে পুলিশ।

এরপর রাত ৮টার দিকে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয় হাদিউজ্জামানকে।

Leave A Reply

Your email address will not be published.