Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নয় বছর পর শ্বেতার বাংলা সিনেমা

বিনোদন ডেস্ক:
আবির্ভাবে তোলপাড়। তার পরই জীবনের অন্ধকার গলিপথে নিরুদ্দেশ। আদালতে অবশ্য শেষ পর্যন্ত সে সব অন্ধকার অধ্যায় থেকে নিষ্কৃতি মিলেছে তর। মিডিয়ার স্পটলাইট থেকে এ বার পর্দার আলোয় ফিরছেন শ্বেতা বসু প্রসাদ। তাৎপর্যপূর্ণ ভাবে, ছবিটি বাংলা। নাম, ‘এক নদীর গল্প : টেল অফ এ রিভার’। সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি ছোট গল্প অবলম্বনে সিনেমাটি তৈরি করা হয়েছিল। ‘মকড়ি’-র সেই কিশোরীর জীবন গত ১২ বছরে নানা খাতে বয়েছে। কিন্তু সেই সব পর্ব শুরুর আগেই এই সিনেমাটিতে অভিনয় করেছিলেন শ্বেতা। ‘মকড়ি’-র সাফল্যের পর তাঁকে এই ছবিটির জন্য সই করিয়েছিলেন পরিচালক সমীর চন্দ। শ্বেতা যখন ১৫ বছরের কিশোরী, তখনই সিনেমাটি তৈরি হয়ে যায়। ৯ বছর বন্দি থাকার পর অবশেষে মুক্তি পাচ্ছে। শ্বেতা জানিয়েছেন, ২০০৬ সালে সিনেমাটি তৈরি হয়েছিল। এত দিন পর সেটি মুক্তি পাচ্ছে, তার চেয়ে খুশির খবর কিছু থাকতেই পারে না। শুধু পরিচালক সমীর চন্দ্র আজ নেই। সেই শূন্যতা কুরে-কুরে খাচ্ছে শ্বেতাকে। তবে আপাতত কোনও সিনেমা করছেন না শ্বেতা। মুম্বাইয়ের একটি প্রোডাকশন হাউসে স্ক্রিপ্ট কনসালট্যান্ট হিসেবে কাজ করছেন।


Leave A Reply

Your email address will not be published.