Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

মামুনুর রশীদ, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সহিদুল ইসলাম(৪০) নামের একজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার বাংলাবান্ধা ইউপির হুলাসুজোত গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সহিদুল ইসলাম তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউপির সিপাইপাড়া হুলাসুজোত গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে। পেশায় একজন কাঠমিস্ত্রী।

নিহতের চাচাতো ভাই আবুল কালাম আজাদ জানান, বাইরে বেড়ার সাথে লাগানো বাতির সুইচ সকালে বন্ধ করার সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে স্পৃষ্ট হয়। এ সময় বাড়ির লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে তেতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় তেঁতুলিয়া মডেল থানার কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি পক্রিকা চলমান রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave A Reply

Your email address will not be published.