পঞ্চগড়ের তেঁতুলিয়া মডেল প্রেসক্লাবের কমিটি গঠন
তেঁতুলিয়া প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে সাংবাদিক সংগঠন তেঁতুলিয়া মডেল প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে।
তেঁতুলিয়ায় কর্মরত সংখ্যা গরিষ্ট সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে তেঁতুলিয়া মডেল প্রেসক্লাবের সভাপতি মো: হায়দার ইমাম (মনি), সাধারণ সম্পাদক মো: মমতাজ আলী ও মো: মিন্টু রহমানকে সাংগঠিক সম্পাদক হিসাবে মননিত হয়েছেন। এ ছাড়া অন্যান্যদের মধ্যে মো: কবির হোসেন, মো: মামুনুর রশীদ, মো: সুলায়মান আলী, মো: শওকত আলী মিঞাঁ, মো: আল আমিন, মো: জুলহাস উদ্দিন, মো: জমির উদ্দিন, মো: তৌহিদ হাসান, মো: সোহাগ হায়দার, মো: আব্দুল লতিফ, মো: শাহিনুর, মো: ডিজার হোসেন বাদশা, মো: আসাদুজ্জামান আপেল, মো: আবু সাইদ, মো: বদিউজ্জামান, মো: আব্দুল মালেক সহ বিবিধ পদে সদস্য করে ১৯ সদস্য বিশিষ্ট ৩ বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
এর আগে গত ১৭ জুন বুধবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে জেলা পরিষদ প্রশাসক মো: আবু বক্কর সিদ্দিক এবং বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে সাধারণ আলোচনা সভার মাধ্যমে তেঁতুলিয়া উপজেলার সাংবাদিক সংগঠন তেঁতুলিয়া মডেল প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করা হলে নব-গঠিত তেঁতুলিয়া মডেল প্রেসক্লাবের সভাপতি আগামী ৭দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার পতিশ্রতি দেন।এর ধারাবাহিকতায় ২১ তারিখ বিকেল ৫ঘটিকার সময় তেঁতুলিয়া ডাক বাংলোর পিকনিক কর্ণারে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। আগামী ২৪.০৬.১৫ ইং তারিখ থেকে উল্লেখিত নতুন কমিটির অফিসিয়াল সকল প্রকার কার্যক্রম শুরু হবে।