পঞ্চগড়ের দেবীগঞ্জে স্কুলছাত্রের বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার
পঞ্চগড়: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় আসাদুজ্জামান পায়েল (১৫) নামে এক স্কুল ছাত্রের বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধা ৬টার দিকে উপজেলার চিলাহাটি ইউনিয়নের সরকার পাড়া এলাকার একটি পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহত আসাদুজ্জামান দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের বলরামপুর তাতিপাড়া এলাকার সুলতান আলীর ছেলে। সে ওই উপজেলার ফুলবাড়ি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
চিলাহাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।