Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পঞ্চগড়ের বোদায় সেলাই মেশিন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

Boada Ponchogor News 15 06 2015

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের বোদায় সেলাই মেশিন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে সোমবার বিকেলে ঝলইশালশিরি ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশন হলরুমে অনুষ্ঠিত হয়। ঝলইশালশিরি ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ ফাজেদ আলীর সভাপতিত্বে বিনামুল্যে দরিদ্র্য মহিলাদের হাতে সেলাই মেশিন বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আউয়াল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান আসাদুল্লাহ আসাদ, মহিলা ভাইস-চেয়ারম্যান মোছাঃ লাইলী বেগম, ঝলইশালশিরি ইউ’পি চেয়ারম্যান মোঃ আবুল হোসেন, আরডিআরএস বাংলাদেশ পঞ্চগড় প্রোগ্রাম ম্যানেজার হাসিনা পারভীন। স্বাগত বক্তব্য রাখেন ঝলইশালশিরি ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশনের নির্বাহী প্রধান মোঃ ফাজেদ আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আরডিআরএস এর সামাজিক উন্নয়ন কর্মকর্তা মোঃ শাফকাতুল আলম, ফেডারেশনের নির্বাহী সদস্য মকলেছার রহমান, প্রশিক্ষক মেরিনা আক্তার, উপকারভোগী সদস্য রুপসানা বেগম, ফরিদা বেগম। আলোচনা শেষে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় ১০ জন উপকারভোগী দরিদ্র মহিলাদের মাঝে ১০টি সেলাই সেশিন বিতরণ করা হয় এবং একটি গণপাঠাগার চালু রাখা হয়েছে। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক মোঃ আনোয়ার হোসেন।

 

Leave A Reply

Your email address will not be published.