Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পঞ্চগড়ে অপহরণের একবছর পর স্কুলছাত্রী উদ্ধার, অপহরণকারী আটক

পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের বোদা উপজেলা থেকে অপহরণ হওয়া স্কুলছাত্রীকে একবছর পর উদ্ধার করেছে বোদা থানা পুলিশ। একই সঙ্গে আটক করা হয়েছে অপহরণকারী লিপন ইসলাম আক্কুকে।

লিপন পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীর এলাকার রফিকুল ইসলামের ছেলে।

সোমবার (৯ আগস্ট) বিকেলে ঠাকুরগাঁওয়ের কালিবাড়ি এলাকা হতে তাকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী ঠাকুরগাঁওয়ের ইসলামবাগ এলাকা হতে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে লিপনকে জেল হাজতে প্রেরণ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ১৭ জুন স্কুলছাত্রীকে অপহরণ করেন লিপন ইসলাম আক্কু। পরে ২১ জুন স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। অপহরণের পর স্কুলছাত্রীকে ঢাকা, খুলনা, গাজীপুর, কিশোরগঞ্জ এবং চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় অবস্থান নেয় অভিযুক্ত লিপন ইসলাম। পরে বিভিন্ন কৌশল অবলম্বন করে পুলিশ একবছর পর অপহরণ হওয়া ছাত্রীকে ঠাকুরগাঁও থেকে উদ্ধার করেন।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, অপহরণ মামলায় আটক দেখিয়ে অভিযুক্ত লিপন ইসলামকে জেল হাজতে পাঠানো হয়েছে। অপহূত স্কুলছাত্রীকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.