Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পঞ্চগড়ে আদালত বর্জনের ঘোষণা

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে সিনিয়র আইনজীবীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করায় সিনিয়র সহকারী জজ এজিএম মনিরুল হাসান সরকারের আদালত বর্জনের ঘোষণা দিয়েছে জেলা আইনজীবী সমিতির নেতারা।
বুধবার দুপুরে আইনজীবী সমিতির কার্যালয়ে আইনজীবীদের নিয়ে বিশেষ সভায় জেলা আইনজীবী সমিতির সভাপতি গোলাম হাফিজের সভাপতিত্বে বক্তব্য রাখেন এ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা, পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট আমিনুর রহমান, এ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, এ্যাডভোকেট নজরুল ইসলাম, এ্যাডভোকেট এরশাদ হোসেন সরকার।
এ সময় বক্তারা জানান, পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র সহকারী জজ এজিএম মনিরুল হাসান সরকার দায়িত্ব গ্রহণ করার পর থেকেই আদালতে বিভিন্ন সময় সিনিয়র আইনজীবীর সাথে অসৌজন্যমূলক আচরণ করে আসছেন। সর্বশেষ গত মঙ্গলবার (৭ মার্চ) সিনিয়র আইনজীবী মাহবুব উল হোসেনের সাথে অসৌজন্যমূলক আচরণ করায় আইনজীবীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। পরে সর্বসম্মতিক্রমে সিনিয়র সহকারী জজ এজিএম মনিরুল হাসানের অপসারণের দাবিতে তার আদালত অনির্দিষ্টকালের জন্য বর্জন করার ঘোষণা দেন আইনজীবী সমিতির নেতারা।

Leave A Reply

Your email address will not be published.