Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পঞ্চগড়ে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন চেম্বার অব কর্মাস এর নির্বাচন

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড়: পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর দ্বি-বার্ষিক নির্বাচন সোমবার উৎসমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। ব্যবসায়ী ঐক্য পরিষদ পঞ্চগড় এর প্যানেলে মো: আশরাফুল আলম পাটোয়ারী ও পঞ্চগড় জেলা সমন্বিত ব্যবসায়ী ঐক্যমত পরিষদের প্যানেলে আব্দুল হান্নান শেখ এর ২ (দুই) প্যানেলে ৩০ (ত্রিশ) জন ব্যবসায়ী নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেন। পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ষ্টেডিয়াম কমপ্লেক্সে সকাল থেকে বিকাল পর্যন্ত ভোট গ্রহণ শেষে ব্যবসায়ী ঐক্য পরিষদ পঞ্চগড় প্যানেলে চেম্বারের সাবেক সভাপতি আশরাফুল আলম পাটোয়ারী (৫৬১), চেম্বারের সাবেক পরিচালক রেজাউল করিম রেজা (৫১৪), সাবেক সিনিয়র সহ সভাপতি, এটিএম কামরুজ্জামান শাহানশাহ (৫০৮), সাবেক পরিচালক রেজাউল করিম শাহিন (৫৪৫), সাবেক পরিচালক কুদরত-ই-খুদা (মিলন) (৫১২)। হান্নান শেখ প্যানেলে আব্দুল হান্নান শেখ (৬৬১), শরিফ হোসেন (৬০৯), সাংবাদিক হারুন-অর রশিদ বাবু (৫৬০), মেহেদী হাসান খান বাবলা (৫৪৮), শহিদুল ইসলাম (৫৪৩), আব্দুস সামাদ পুলক(৫৩৯), খাজিম উদ্দীন (৫৩৫), সাবেক সভাপতি ইকবাল কায়সার মিন্টু (৫৩০), মোতালেব হোসেন (৪৬৮), হারুন অর রশিদ সেলিম (৪৬৩), নির্বাচনে জয় লাভ করেন। ১ হাজার ২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ৩ সদস্যের নির্বাচন কমিশনের চেয়ারম্যান এ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল নির্বাচন পরিচালনা করেন।

Leave A Reply

Your email address will not be published.