Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পঞ্চগড়ে করোনায় আরও ১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১০

আসাদুজ্জামান আপেল
পঞ্চগড়ে গত ২৪ ঘন্টায় করোনায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আরো ১০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

একই সময় ২৮ জনের শরীরের নমুনা পরীক্ষা করে নতুন করে আরও ১০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়।

পঞ্চগড় জেলায় এ পর্যন্ত মোট করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাড়িয়েছে ৩ হাজার ২৩৬ জন।
এ পর্যন্ত পঞ্চগড় জেলায় ৫৯ জনের মৃত্যু হয়েছে। সুস্থ্য হয়েছে ২ হাজার ৪০৯ জন।

পঞ্চগড় সিভিল সার্জন অফিস তথ্য মতে ,গত ২৪ ঘন্টায় পঞ্চগড়ে করোনায় আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এসময় পঞ্চগড় জেলা স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য কর্মীরা ২৮ জনের শরীরের নমুনার রিপোর্ট পরীক্ষা করে ১০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়।

নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হওয়া ১০ জনের মধ্যে বোদা উপজেলায় ৮ জন ও দেবীগঞ্জ উপজেলায় ২ জন।

Leave A Reply

Your email address will not be published.