Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পঞ্চগড়ে জাতীয় শোক দিবস পালিত

ডিজার হোসেন বাদশা,পঞ্চগড়: পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে পঞ্চগড় সার্কিট হাউজ চত্ত¡রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবকের মাধ্যমে দিবসটি সূচনা হয়। পরে সার্কিট হাউজ থেকে একটি শোকর‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। র‌্যালিতে সরকারি বেসরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। পরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়মে এক আলোচনাসভায় বক্তব্য রাখেন পঞ্চগড়-২ আসনের সাংসদ অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন, জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল, পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের জনপ্রেক্ষিত কর্মকর্তা নাঈমুজ্জামান মুক্তা বক্তব্য রাখেন। আলোচনাসভা শেষে বিলুপ্ত ছিটমহলবাসীদের মাঝে সেলাই মেশিন, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, ভ্যান এবং প্রশিক্ষিত যুবদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়।

Leave A Reply

Your email address will not be published.