Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পঞ্চগড়ে ট্রাক চাপায় ইউপি সচিব নিহত

ট্রাকের চাপাপঞ্চগড় প্রতিনিধি: ট্রাকের নিচে চাপা পড়ে পঞ্চগড় জেলার সদর উপজেলার চাকলাহাট ইউনিয়ন পরিষদের সচিব মো. কাবুল হোসেন (৩৯) নিহত হয়েছেন। তার বাড়ি জেলার তেতুলিয়া উপজেলার তীরনইহাট ইউনিয়নের দৌলতপাড়া গ্রামে। সে ওই গ্রামের আফিজুল ইসলামের পুত্র।
রোববার (২৬ জুন) সন্ধ্যায় চাকলাহাট ইউনিয়ন পরিষদের ভিজিএফের চাল আনলোড করার সময় ট্রাকের চাপা পড়ে এ দুর্ঘটনাটি ঘটে।
চাকলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন জানান, ট্রাকটি ইফতারের পরে ভিজিএফের চাল আনলোড করার জন্য ইউনিয়ন পরিষদ চত্বরে পার্কিং করছিল। এসময় ট্রাকটি পেছনে পেছালে ট্রাকটির পেছনে থাকা কাবুল গাছের সাথে চাপা পড়ে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। স্থানীয়রা তাৎক্ষনিক তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ডা. শাহাজাদা মিয়া হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.