Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পঞ্চগড়ে ট্রাক চাপায় একই পরিবারের ৩ জন নিহত

ট্রাক চাপা

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ট্রাক-চাপায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে তিনজন। শুক্রবার বিকেল ৫টার দিকে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের জগদল জোতি স্টোন ক্রাশারের সামনে এ ঘটনা ঘটে। পঞ্চগড় থানার ওসি মোমিনুল ইসলাম বিয়ষটি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, সদর উপজেলার নুনিয়াপাড়া গ্রামের আব্দুল গফুরের স্ত্রী আঞ্জুয়ারা (৪০), তার ছেলে আনোয়ার (১৮) ও মেয়ে শারমিন (১৫)। আহতদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পঞ্চগড়ে এক আত্মীয়ের বাড়ি থেকে অটোরিকশায় করে নিহত ব্যক্তিরা বাড়ি ফিরছিলেন। পথে জগদল জোতি স্টোন ক্রাশারের সামনে বিপরীত দিক থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাক আসছিল। ওই ট্রাকটি আরেকটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রীরা ট্রাকের নিচে চাপা পড়ে। স্থানীয় লোকজন ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

Leave A Reply

Your email address will not be published.