Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পঞ্চগড়ে পুরোহিত হত্যা মামলার আইনজীবীকে হত্যার হুমকি

pp humkiপঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জের মঠের পুরোহিত হত্যা মামলার সরকারি আইনজীবী ও জেলা জজ আদালতে সরকারি কৌঁসুলি (পাবলিক প্রসিকিউটর) আমিনুর রহমানকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নামে চিঠি পাঠিয়ে বৃহস্পতিবার বিকেলে এ হুমকি দেয়া হয়। আমিনুর সাংবাদিকদের বলেন, বিকেলে পঞ্চগড়ে আদালত পাড়ায় তার কার্যালয়ে সরকারি ডাকযোগে ওই চিঠি আসে। চিঠিতে তাকে পৃথিবী থেকে ‘চিরতরে বিদায়’ জানানোর হুমকি দেয়া হয়।
প্রেরকের নাম হিসেবে চিঠিতে ‘জেএমবি’ লেখা ছিল। এ ব্যাপারে পঞ্চগড় সদর থানায় তিনি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আমিনুর বলেন, চিঠি পেয়ে তিনি ভীত নন। তিনি মামলা লড়ে যাবেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম চিঠির সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, বিষয়টির তদন্ত চলছে।

Leave A Reply

Your email address will not be published.