Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পঞ্চগড়ে প্রতারক প্রেমিকের বিরুদ্ধে মামলা করে বিপাকে তরুণী

p
পঞ্চগড় প্রতিনিধি : প্রতারক প্রেমিকের বিরুদ্ধে আদালতে মামলা করে নিরাপত্তা সংকটে পড়েছেন পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রুপা বেগম তামান্না নামের এক গ্রাম্য তরুণী। মামলা তুলে নিতে দেওয়া হচ্ছে নানা রকম হুমকি।
কাজী শাহেদ ফাউন্ডেশনের গবাদি পশু পালন প্রকল্পের পঞ্চগড়ের চিকিৎসক আসাফুদ্দৌলা রেজার প্রেমের ফাঁদে পড়ে প্রতারণার শিকার ওই তরুণী শনিবার সাংবাদিকদের কাছে এসে এক লিখিত অভিযোগে এসব কথা বলেন।
অভিযোগে তিনি জানান, গত কয়েক বছর আগে চিকিৎসক আসাফুদ্দৌলা রেজার সাথে তামান্নার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে ডা. রেজা তাকে মৌলভি দিয়ে বিয়েও করে। কিন্তু রেজিস্ট্রি করে বিয়ের চাপ দেয়ার পর থেকেই ডা. রেজা তামান্নার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। কোথাও সুবিচার না পেয়ে ওই তরুণী আদালতের আশ্রয় নেয়।
এ ঘটনায় গত ৯ অক্টোবর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আটোয়ারী আমলী আদালতে ওই তরুণী বাদী হয়ে চিকিৎসক আসাফুদ্দৌলা রেজার বিরুদ্ধে একটি মামলা দায়ের করার পর ২৩ অক্টোবর আদালত ডা. রেজাকে জেল হাজতে প্রেরণ করে।
এরপর থেকেই ডা. রেজার প্রভাবশালী সহযোগী একটি মহল মামলার বাদি তরুণীকে মামলা তুলে নিতে নানা হুমকি দিয়ে যাচ্ছে। বর্তমানে ওই তরুণী নিরাপত্তাহীনতায় ভুগছেন।।তরুণী আরও জানান, মামলাকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্যই তাকে ও তাকে সহযোগিতার করায় আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের জহির হোসেন ও জাকের হোসেন সহ কয়েকজন গণ্যমান্য ব্যক্তিকেও প্রতারক বলে অপপ্রচার চালানো হচ্ছে। ন্যায়বিচার পাওয়ার জন্য মামলা করে দরিদ্র পরিবারের ওই তরুণী এখন প্রভাবশালী মহলের হুমকিতে জীবনের নিরাপত্তা সংকটে পড়েছেন বলে অভিযোগে জানান।
এ ব্যাপারে আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আল হাবিব আজাদ জানান, বিষয়টি শুনেছি ও মৌখিক ভাবে অভিযোগ পেয়েছি। আমি দুই পক্ষকে ডেকেছিলাম। পরে জানতে পারি এ ব্যাপারে আদালতে একটি মামলা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.