Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পঞ্চগড়ে বাল্য বিবাহ নিরোধ দিবস ২০১৭ উপলক্ষে র‌্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত

 ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় প্রতিনিধিঃ “কন্যাশিশুর জাগরণ আনবে দেশে উন্নয়ন ”এই শ্লোগান নিয়ে পঞ্চগড়ে বাল্য বিবাহ নিরোধ দিবস ২০১৭ পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় পঞ্চগড় জেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের আয়োজনে পঞ্চগড় সরকারী অডিটোরিয়াম চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা ম্যাজিষ্ট্রেট অতিন কুমার কুন্ড,জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুখসানা মমতাজ,আরডিআরএস বাংলাদেশ পঞ্চগড় কর্মসুচী সম্বনয় হাসিনা পারভিন,ব্যাকের জেলা প্রতিনিধি একে আজাদসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা র‌্যালীতে অংশ নেন। র‌্যালী শেষে শহরের চৌরঙ্গী মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচী পালন করা হয়।

Leave A Reply

Your email address will not be published.