Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পঞ্চগড়ে বিলুপ্ত ছিটমহলে জাতীয় পতাকা উত্তোলন আনন্দ মিছিল

ডিজার হোসেন বাদশা পঞ্চগড়: বিলুপ্ত ছিটমহলের মুক্তি দিবস উপলক্ষে পঞ্চগড়ের ৩৬ টি ছিটমহলে জাতীয় পতাকা উত্তোলন ও আনন্দ মিছিল করেছে নতুন বাংলাদেশীরা।
ছিটমহল মুক্তি দিবস উপলক্ষে মঙ্গলবার দুপুরে পঞ্চগড়ের বিলুপ্ত ৩৬ টি ছিটমহল আন্দোলনের নেতাকর্মীরা সাবেক পুটিমারী ছিটমহলে সমবেত হন। পরে তারা সেখানে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন । এ সময় জাতীয় সঙ্গিত গেয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন ছিটমহল আন্দোলনের নেতাকর্মীরা। পতাকা উত্তোলন শেষে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে ছিটমহল আন্দোলনের নেতাকর্মীরা ছাড়াও স্থানীয় নতুন বাংলাদেশীরা অংশ নেয়। পরে পুটিমারী ছিটমহলে সংক্ষিপ্ত আলোচনাসভায় বক্তব্য রাখেন নাগরিক অধিকার সমন্বয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মফিজার রহমান, সাবেক ছিটমহল চেয়ারম্যান সিরাজুল ইসলাম।
উল্লেখ্য, ২০১৫ সালের ৩১ জুলাই মধ্য রাত থেকে ভারতীয় ১১১টি ছিটমহল বাংলাদেশের মূলভুখন্ডের সঙ্গে অন্তর্ভুক্ত হয়।

Leave A Reply

Your email address will not be published.