Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পঞ্চগড়ে যৌথ জনগণনা ক্যাম্প পরিদর্শন করলেন ভারতের ডেপুটি হাইকমিশনার

p3-900x450
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় জেলার ছিটমহলে ভারত বাংলাদেশের যৌথ জনগণনা ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার সন্দীপ মিত্র। রোববার বিকেলে তিনি পঞ্চগড় সদর উপজেলার গাড়াতি ছিটমহল পরিদর্শন করেন এবং গণনা কাজে নিয়োজিত কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

ভারতের ডেপুটি হাইকমিশনার সন্দীপ মিত্র জানান, গণনাকাজ সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা, গণনা কাজ পরিচালনায় কোন সমস্যা হচ্ছে কিনা এবং ছিটমহলবাসিদের খোঁজ খবর নিতেই আমি ছিটমহলে এসেছি। এর আগে ডেপুপি হাইকমিশনার পঞ্চগড়ের কোটভাজনি, দহলা খাগড়াবাড়ি, বালাপাড়া খাগড়াবাড়ি, কাজলদিঘি, শালবাড়ি, নাটোকটোকা, বেহুলাডাঙ্গাসহ পঞ্চগড়ের ৩৬ টি ছিটমহলের যৌথ গণনা ক্যাম্পগুলো পরিদর্শন করেন। এ সময় তিনি যৌথ গণনা কাজে নিয়োজিত কর্মকর্তাদের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

Leave A Reply

Your email address will not be published.