Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পঞ্চগড়ে রাইস মিল থেকে ৭৩১ বস্তা সরকারি চাল উদ্ধার, মিল সিলগালা


পঞ্চগড় প্রতিনিধি
: পঞ্চগড় বিসিক শিল্প নগরীর পঞ্চগড় রাইস মিলস লিমিটেড নামক চাল প্রক্রিয়াকরণ একটি কারখানা থেকে খাদ্য অধিপ্তরের খাদ্যবান্ধব কর্মসূচির চালসহ মোট ৭৩১ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার বিকেলে বিসিক শিল্পনগরী পঞ্চগড় রাইস মিলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ওই চাল উদ্ধার করা হয়। পুলিশ, র‌্যাব ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু ওয়াদুদ। এ সময় অন্যদের মধ্যে পঞ্চগড় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হেলাল উদ্দীন উপস্থিত ছিলেন।
অভিযানে পঞ্চগড় রাইস মিলের ভেতর থেকে খাদ্য বান্ধব কর্মসূচির ৩০ কেজি ওজনের ৩০৪ বস্তা ও ৫০ কেজি ওজনের ৪২৭ বস্তা চাল উদ্ধার করা হয়। পরে চালগুলো সেখানে জব্দ করে কারখানাটি সিলগালা করে দেয় ভ্রাম্যমান আদালত। এ বিষয়ে পঞ্চগড় সদর থানায় মামলার প্রক্রিয়া চলছে বলেও ভ্রাম্যমান আদালত থেকে জানানো হয়েছে। এর আগে নানা অনিয়মের অভিযোগে বিসিক শিল্প নগরীর জিকো ওয়েল মিলকে ৫ হাজার ও আমন্ত্রণ বেকারীকে জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

Leave A Reply

Your email address will not be published.