Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৬

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের চারমাইলে ট্রাকের চাপায় অটোরিকশার যাত্রী একই পরিবারের চারজনসহ ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। নিহতদের মধ্যে তিনজন পুরুষ, দুইজন নারী ও একজন শিশু। শুক্রবার বেলা ১১টার দিকে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের চারমাইল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, জগদল থেকে পঞ্চগড়ে আসা একটি অটোরিকশাকে তেঁতুলিয়াগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই ছয়জন নিহত হয়।

নিহতরা হলেন- জেলা সদরের সাতমেরা ইউনিয়নের জামুড়িবাড়ী গ্রামের জয়েনউদ্দিনের ছেলে আমিরুল ইসলাম (৩৬), তার স্ত্রী জেসমিন আক্তার (২৫), মেয়ে ওরপি (৬), চাচি নার্গিস আক্তার (৩৫), অটোরিকশা চালক মোস্তাফিজুর রহমান (৩০) এবং দশম শ্রেণির ছাত্র মনির (১৫)। এ ঘটনায় দুলালী নামের আহত এক শিশুকে পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাতমেরা ইউনিয়নের ইউপি সদস্য গোলাম রসুল তাদের পরিচয় নিশ্চিত করেছেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বলেছেন, ‘ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

 

Leave A Reply

Your email address will not be published.