Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পঞ্চগড়ে হেযবুত তওহীদের জঙ্গিবাদ বিরোধী পথসভা

ppp
মামুনুর রশিদ পঞ্চগড়ঃ পঞ্চগড় বোদা উপজেলার কাজল দিঘি কালিয়াগঞ্জে আ’লীগ,মুক্তিযোদ্ধাসহ সকল শ্রেনির মানুষকে সাথে নিয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী র্যালি ও পথসভা করেছে পঞ্চগড় জেলা হেযবুত তওহীদ। বৃহস্পতিবার বিকেল ৫ টায় হেযবুত তওহীদের পঞ্চগড় জেলা আমির মো. আবু সাইদের নেতৃত্বে জঙ্গিবাদ, সন্ত্রাবাদ বিরোধী শ্লোগানে একটি র্যালি বের হয়ে কালিয়াগন্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বটতলায় গিয়ে হেযবুত তওহীদ সদস্য মামুনুর রশিদের সঞ্চালনায় সংক্ষিপ্ত পথসভার মধ্যদিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত থেকে হেযবুত তওহীদের সাথে একাত্বতা ঘোষনা করে বক্তব্য রাখেন কাজল দিঘি কালিয়াগঞ্জ ইউপি আ’লীগের সভাপতি আব্দুল গফুর ও ইউপি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন বাবুপ্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.