Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পঞ্চগড় আটোয়ারীতে অগ্নিকান্ডে সরকারী প্রাথমিক বিদ্যালয় ভষ্মিভূত

 

 

images (1)

 

উত্তম কুমার, আটোয়ারী  প্রতিনিধি:

পঞ্চগড়ের আটোয়ারীতে অগ্নিকান্ডে একটি প্রাথমিক বিদ্যালয়ের সবকিছুই ভষ্মিভূত হয়ে গেছে। শুক্রবার  বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার তোড়িয়া ইউনিয়নের ১৩ নং ছেপরাঝাড়-২ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩টি শ্রেণী কক্ষের ৩৪টি বেঞ্চ, টেবিল-চেয়ার, ব্লাকবোর্ড, কাগজ ও ঢেউটিন সহ সব কিছুই আগুনে ভষ্মিভুত হয়। এতে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা গেছে।
প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম জানান, শুক্রবার জুম্মার নামাজ আদায় করে জনৈক আশির উদ্দীন নামের এক কৃষক বিদ্যালয়ের পীছনে তার গম ক্ষেতে আগাছা পরিস্কার করতে ক্ষেতে আগুন জ্বালিয়ে বাড়ি চলে যায়। একসময় আগুন বিদ্যালয়ের জানালায় লেগে মুহুর্তেই সমস্ত বিদ্যালয়ে ছড়িয়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে। এদিকে আটোয়ারীতে দমকল বাহিনীর কোন ষ্টেশন না থাকায় পঞ্চগড় থেকে দমকল বাহিনীর লোকজন এসে আগুন নিয়ন্ত্রন করার চেষ্টা চালায়। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার বিপুল চন্দ্র সিংহ সহ পুলিশ ও বিজিবি’র সদস্যরা ক্ষতিগ্রস্থ বিদ্যালয়টি পরিদর্শন করেন। জরুরীভাবে বিদ্যালয়টি সংস্কার করা না হলে খোলা আকাশের নীচে শিক্ষার্থীদের পাঠ দান করাতে হবে।

Leave A Reply

Your email address will not be published.