Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পঞ্চগড় আটোয়ারীতে মহিলা শ্রমিকরা মজুরি বৈষম্যের শিকার

আটোয়ারী প্রতিনিধি:  পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় ক্ষেত-খামারে কর্মরতdownloadরা মজুরি বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। পুরুষ শ্রমিক সংকট দেখা দেয়ায় কৃষকরা মহিলা শ্রমিকদের উপর নির্ভর হয়ে পড়েছেন। বোরো ধান ক্ষেত খামারে আগাছা পরিষ্কার থেকে শুরু করে গম ক্ষেত, আলু ক্ষেত, মরিচ ক্ষেত প্রভৃত্তি স্থানে কাজ করছেন মহিলা শ্রমিকরা। অভাবের তাড়নায় স্বামী পরিত্যক্তাসহ বিভিন্ন বয়সের মহিলারা পেটের দায়ে ক্ষেত খামারে শ্রম বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এই সুযোগে কৃষকরা মহিলা শ্রমিকদের কম মজুরি দিয়ে অধিক কাজ করে নিচ্ছেন। এদিকে একই সময় কাজ করে পুরুষ শ্রমিকরা মজুরি পাচ্ছেন ২০০-২৫০ টাকা এবং মহিলা শ্রমিরা পাচ্ছেন ১০০-১২০ টাকা। স্বল্প মজুরি প্রদান করলেও মহিলা শ্রমিকরা মহা খুশি থাকছেন বলে তাদের কদর দিন দিন বাড়ছে। অনেক বেশি কাজ করেও মজুরি বৈষ্যমের শিকার, রেহানা বেগম, উম্মে কুলছুম,ফাতেমা, রেজা আরো অনেকে বলেন, পেটের দায়ে কাজ করছি মজুরি বেশি চাইলে কাজে নিতে চায় না। আবার একদিন কাজ না করলে সংসার অচল হয়ে পরে। তাই শত কষ্ট ও দুঃখ সহ্য করে কম মজুরিতে কাজ করছি।দীপু এর শ্রমিকেরা- সুশান্ত, প্রদিপ, আকবর, বিপুল, মজিবর রহমান আরো অনেকে জানান, মহিলারা পুরুষের তুলনায় অনেক বেশি কাজ করেও স্বল্প মজুরি পান এটি সত্যি, তবে সর্বত্রই মহিলাদের মজুরি ১০০-১২০ টাকা হয়ে দাড়িয়েছে। মজুরি বৈষম্যের শিকার মহিলা শ্রমিকরা আক্ষেপ ভরা কন্ঠে বলেন তারা কোনো দিনেই কী? শ্রমের ন্যায্য মূল্য পাবেন না!

Leave A Reply

Your email address will not be published.