Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পঞ্চগড় ডি.বি. পুলিশ কতৃক ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার।

IMG_20150421_232230ক্রাইম রিপোর্টার, পঞ্চগড়:

পঞ্চগড় জেলার বোদা উপজেলায় বোদা-ঠাকুরগাঁও মহাসড়ক সংলগ্ন মেসার্স শুভেচ্ছা ফিলিং ষ্টেশনের সামনে গতকাল রাত সাড়ে ৯ টার সময় ইয়াবা বিক্রয় করা কালীন সময়ে জেলার আটোয়ারী থানাধীন সাতখামার মাষ্টারপাড়া গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে ইয়াবা ব্যবসায়ী কালাম ওরফে আজিজ (৪০) কে হাতেনাতে ১০ (দশ) পিস ইয়াবা সহ আটক করে পঞ্চগড় ডি.বি. পুলিশ। এলাকার লোকজনের সম্মুখে পঞ্চগড় ডি.বি. পুলিশের সাব ইন্সপেক্টর মো:মোজাম্মেল হক এর নেতৃত্বে বিশেষ আভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী কালাম ওরফে আজিজ (৪০) কে গ্রেফতার করতে সক্ষম হন। পরে সাব ইন্সপেক্টর মো:মোজাম্মেল হক বাদী হয়ে কালাম ওরফে আজিজের বিরুদ্ধে আটোয়ারী থানায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন (সং/২০০৪) এর ১৯(১) টেবিলের ৯(ক) ধারায় নিয়মিত মামলা দায়ের করেন।

Leave A Reply

Your email address will not be published.