Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পঞ্চগড় তেঁতুলিয়ায় বাঁশঝাড় থেকে পরিত্যাক্ত বিদেশী পিস্তল উদ্ধার


CIMG5870তেঁতুলিয়া ক্রাইম রিপোর্টার
: পঞ্চগড় তেঁতুলিয়ায় বাঁশঝাড়ে পরিত্যাক্ত অবস্থায় দুইটি বিদেশী পিস্তল উদ্ধার করেছে তেঁতুলিয়া থানা পুলিশ। শুক্রবার সকাল ১১ টায় তেঁতুলিয়া থানার ওসি(তদন্ত) আবু হায়দার মোহাম্মদ আশরাফুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সাব ইন্সপেক্টও মনির ও এএসআই শহিদুর রহমানের যৌথ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভজনপুর ইউনিয়নের ডাংগাপাড়া এলাকার একটি বাঁশঝাড়ে পরিত্যাক্ত অবস্থায় দুইটি বিদেশী পিস্তল উদ্ধার করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান এবং এলাকার স্থানীয় জনগন ঘটনাস্থলে উপস্থিত হন।

ওসি(তদন্ত) আবু হায়দার মোহাম্মদ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে এবং তেঁতুলিয়া মডেল থানার ব্যাপক তৎপরতা ও অভিযানের ফলে কিছু দুষ্কৃতিকারী ইতিমধ্যে ধরা পড়েছে। এই অভিযান অব্যহত থাকবে। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে ডাঙ্গাপাড়া এলাকার জনগণ বর্তমানে আতংকিত অবস্থায় বসবাস করছে।

Leave A Reply

Your email address will not be published.