Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যানসহ ৪ জন কারাগারে

পঞ্চগড় : পঞ্চগড় শহরে অবস্থিত দেশ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে বিদ্যুৎ চুরির মামলায় তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যানসহ ৪ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার দুপুরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড দিনাজপুর অঞ্চলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক মো. কামরুজ্জামান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিরা হলেন,  তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও তেঁতুলিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন, আবুল কাশেম রুমেল, মোরশেদ আলম সরকার ও মো. মোশারফ হোসেন।

মামলা সূত্রে জানা যায়, পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে অবস্থিত দেশ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠালগ্ন থেকে বৈদ্যুতিক মিটারের সংযোগ ছাড়াই অবৈধ লাইন দিয়ে বিদ্যুৎ ব্যবহার করে আসছিল। প্রতিষ্ঠানটিতে অপারেশন থিয়েটারের এসি ও চিকিৎসা সংক্রান্ত বিদ্যুৎ চালিত সব যন্ত্রপাতি ওই সংযোগ দিয়েই ব্যবহার করা হতো।

গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ মে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড দিনাজপুর অঞ্চলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিষয়টি হাতেনাতে ধরেন।

এ সময় ওই আদালতে পঞ্চগড় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ ক্লিনিকের ৪ জন পরিচালকের নামে একটি নিয়মিত মামলা দায়ের করেন।

Leave A Reply

Your email address will not be published.