Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পঞ্চগড় প্রেসক্লাবে হেযবুত তওহীদের জোড়া খুনের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

মামুনুর রশিদ,পঞ্চগড়: নোয়াখালীর সোনাইমুড়িতে গত ২০১৬ ইং সালের ১৪ মার্চ ধর্ম উন্মাদনা সৃষ্টি করে মানবতার কল্যানে নিয়োজিত অরাজনৈতিক অন্দোলন হেযবুত তওহীদের ২ সদস্যকে নৃশংসভাবে হত্যা, বাড়ী-ঘর লুটপাট ও ধ্বংসযজ্ঞের সাথে জড়িতদের বিচারের দাবীতে আজ বৃহস্পতিবার সকাল ১১.৩০ ঘটিকায় পঞ্চগড় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেছেন পঞ্চগড় জেলা শাখা হেযবুত তওহীদ।
উক্ত সংবাদ সম্মেলনে হেযবুত তওহীদের ২ সদস্যকে নৃশংসভাবে হত্যা, বাড়ী-ঘর লুটপাট ও ধ্বংসযজ্ঞের সাথে জড়িতদের বিচারের দাবীতে লিখিত বক্তব্য রাখেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব আশেক মাহমুদ। জেলা সভাপতি মো. আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল আলমসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। এসময় উপস্থিত থেকে ১৪ মার্চ ধর্ম উন্মাদনা সৃষ্টি করে হেযবুত তওহীদের ২ সদস্যকে নৃশংসভাবে হত্যা, বাড়ী-ঘর লুটপাট ও ধ্বংসযজ্ঞের সাথে জড়িতদের দৃষ্ঠান্ত মুলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের সাংগাঠনিক সম্পাদক মো. আশেক মাহমুদ।
সম্মেলনে উপস্থিত ছিলেন, পঞ্চবার্তার সম্পাদক আলমগীর জলিল, সময় টেলিভিসনের আব্দুর রহিমন, মাছরাঙ্গা টেলিভিসনের খুরশেদ আলম, নিউজ ২৪ এর সরকার হায়দার, আর,টিভির রাজিউর রহমান রাজু, বজ্রশক্তির পঞ্চগড় প্রতিনিধি আসাদুজ্জমান আপেল, মানব জমিনের শাবিব, করতোয়ার আবুল কালাম, জেটিভি নিউজের পঞ্চগড় জেলা প্রতিনিধি ডিজার হোসেন বাদশা সহ প্রেসক্লাবের সকল সদস্য ও হেযবুত তওহীদের পঞ্চগড় জেলা সাধারন সম্পাদক মামুনুর রশিদ প্রমুখ সহ সংগঠনের সকল সদস্য।

Leave A Reply

Your email address will not be published.