Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পঞ্চগড় বোদায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

envior

বোদা  প্রতিনিধি: বোদায় “শত কোটি জনের অপার স্বপ্ন, একটি বিশ্ব, করি না নিঃস্ব” এই প্রতিপাদ্য নিয়ে গতকাল শুক্রবার ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এতে সহযোগিতা করেন। বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপন উপলক্ষে র‌্যালীটি উপজেলার গুরুত্বপুণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আউয়াল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ ফারুক আলম টবি। আলোচনা শেষে এক চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, ইএসডিও-এসএলইপব্লিউপি প্রকল্পের কর্মকর্তাবৃন্দ, নগরকুমারী সরঃ প্রাঃ বিদ্যালয় এবং সানন্দ কিন্ডার গার্ডেনের ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.