Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পটুয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৪ জনের মৃত্যু

পটুয়াখালীর বাউফল উপজেলার ধলাপাড়া গ্রামে পুকুরে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের ৪ জন মারা গেছে।শুক্রবার (২৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ধলাপাড়া গ্রামের আবদুল হাই (৫০), তার দুই মেয়ে টিনা (২২) ও দিনা (২০) এবং ইব্রাহিম খাঁ (৪৫)। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই পুকুরে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে ছিল। দুপুরে আবদুল হাই পুকুরে মাছ মরে ভেসে উঠলে তা ধরতে যান। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হলে তার দুই মেয়ে ও ইব্রাহিম তাকে উদ্ধার করতে এগিয়ে আসেন। এতে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

বাংলাদেশেরপত্র/ এডি/এ

Leave A Reply

Your email address will not be published.