Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পটুয়াখালীতে বিআরটিসি’র ধাক্কায় পথচারী নিহত

OLYMPUS DIGITAL CAMERA

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী-বরিশাল মহাসড়কের লেবুখালী ফেরীঘাট এলাকায় বিআরটিসি বাসের (ঢাকা-মেট্রো-ব-১১-১৮৯২) চাকায় পিষ্ট হয়ে মো. নিজাম উদ্দিন ডাক্তার (৫৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ৩ টায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বরগুণা থেকে ছেড়ে আসা বরিশালগামী দ্রুত বেগের বিআরটিসি বাসের সাথে ধাক্কা খেয়ে পথচারী নিজাম উদ্দিন রাস্তায় পড়ে গেলে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু ঘটে। স্থানীয়রা ঘাতক বাসটি ফেরীঘাটে আটক করে চালক আনোয়ার হোসেনকে পুলিশে সোপর্দ্দ করে। হেল্পার-সুপারভাইজার পালাতক রয়েছে।
থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। দুমকি থানার এএসআই আসাদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।

Leave A Reply

Your email address will not be published.