Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পতœীতলায় ২০ দলের শান্তিপূর্ণ হরতাল পালিত

পতœীতলা প্রতিনিধি, নওগাঁ:
নওগাঁর পতœীতলায় ২০ দলীয় জোটের টানা অবরোধ ও পাশাপাশি হরতাল শান্তিপূর্ণভাবে অতিবাহিত হচ্ছে। প্রথমদিকে কিছু টানটান উত্তেজনা থাকলেও পরে কোন প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি। প্রতিদিনের ন্যায় দলীয় নেতাকর্মীরা সকাল ১০টার দিকে উপজেলা বিএনপির কার্যালয় হতে শুরু হয়ে নজিপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ করেছে। এতে বিএনপি নেতা ও উপজেলা চেয়ারম্যান আব্দুল হামিদের নেতৃত্বে, থানা জামায়াত সেক্রেটারি ও উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী মরিয়ম বেগম শেফা, থানা জামায়াতের আমীর সামছুল হুদা, জেলা মহিলা দলের সহ-সম্পাদক শামীমা পারভিন পলি, নজিপুর পৌর মেয়র আনোয়ার হোসেন, থানা বিএনপির সভাপতি মোকছেদুর রহমান ও সাধারণ সম্পাদক রমজান আলী সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.