Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পদ্মাবতের মুক্তি, বন্ধ দিল্লির অসংখ্য স্কুল কারনি সেনার ভয়ে

পদ্মাবতের মুক্তি,  দিল্লি,  স্কুল,  কারনি সেনা,
পদ্মাবতের মুক্তি, দিল্লি, স্কুল, কারনি সেনা,

আজ ভারতে মুক্তি পাচ্ছে সঞ্জয় লীলা বনশালির বহু প্রতিক্ষীত ও বিতর্কিত ছবি পদ্মাবত। ফুঁসছে কারনি সেনা, চলছে বিক্ষোভ। সুপ্রিম কোর্টের নির্দেশকে ফুত্কারে উড়িয়ে দিয়ে পদ্মাবত দেখানো বন্ধ করেছে চার রাজ্যের মাল্টিপ্লেক্স মালিক।

রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ এবং গোয়ার মাল্টিপ্লেক্সে দেখানো হবে না পদ্মাবত। অভিযোগ, এসব রাজ্যের সরকার এক্ষেত্রে কার্যত হাত গুটিয়ে বসে রয়েছে।

মূলত চারটি রাজ্যে পদ্মাবত নিয়ে কারনি সেনার ত্রাস চরমে পৌঁছেছে। গুরুগ্রামে কারনি সেনার হামলার মুখে পড়েছে স্কুল বাস। স্কুল পড়ুয়া ভর্তি বাসে ছোড়া হয়েছে ঢিল। ছবিতে ইতিহাস বিকৃত হয়েছে, এই অভিযোগে শপিং মলে ভাঙচুর চালিয়েছে কয়েকটি সংগঠন। গতকাল বুধবার পোড়ানো হয়েছে একাধিক গাড়ি।

আজ মুক্তির পর অশান্তি আরও বাড়বে, এই আশঙ্কা থেকেই দিল্লি সংলগ্ন বহু স্কুল বৃহস্পতিবার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দিল্লির অসংখ্য স্কুল। খবর বলিউড লাইফ।

Leave A Reply

Your email address will not be published.