Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

‘পদ্মাবত’ মুক্তির ২৮ দিন পর নিজের অবস্থান ব্যাখ্যা করলেন শাহরুখ

'পদ্মাবত' মুক্তির ২৮ দিন পর নিজের অবস্থান ব্যাখ্যা করলেন শাহরুখ
‘পদ্মাবত’ মুক্তির ২৮ দিন পর নিজের অবস্থান ব্যাখ্যা করলেন শাহরুখ

বিক্ষোভ, আন্দোলন, প্রতিবাদ যখন কোনো ছবিকে কেন্দ্র করে হয়, তখন ওই ছবির পরিচালক আর প্রযোজককে ‘চুপ’ থাকতে বলেছেন শাহরুখ খান। শীর্ষ এই বলিউড তারকার মতে, যাঁরা এ ধরনের ভূমিকা নেন, সেই মানুষগুলো তখন আর বাড়তি গুরুত্ব পাবেন না। তাঁদের বিক্ষোভ, আন্দোলন ও প্রতিবাদ দ্রুত থেমে যাবে।

‘পদ্মাবত’ ছবি নিয়ে যখন ভারতের বিভিন্ন স্থানে প্রতিবাদ হয়েছিল, তখন এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি শাহরুখ খান। শুধু তিনি একা নন, আরও অনেক জনপ্রিয় তারকা কোনো শব্দ করেননি। ওই সময় শাহরুখ খানসহ নীরব থাকা এই তারকাদের আচরণ নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন। কেউ কেউ আবার তাঁদের সুবিধাবাদী ও সুযোগসন্ধানী বলে মন্তব্য করেছেন। তবে ‘পদ্মাবত’ ছবি মুক্তির ২৮ দিন পর নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন শাহরুখ খান।

শাহরুখ খান বলেন, এই ছবি নিয়ে দীর্ঘ বিতর্কের সময় বলিউড চুপ ছিল ভয় থেকে নয়, কারণ কেউ চাননি ছবি পর্দায় মুক্তির আগেই বক্স অফিস তার সাফল্যের সুযোগ হাতছাড়া করে ফেলুক। তাই ওই সময় বলিউডের বড় বড় তারকারা নীরব থেকেছেন। কারণ, তাঁদের মন্তব্যের কারণে হয়তো ছবির প্রথম কয়েক দিনের ব্যবসা মার খায়, ছবি ফ্লপ হয় বক্স অফিসে। তাই প্রথম কয়েকটা দিন সব ছবিকেই পারফর্ম করতে দেওয়া উচিত।

এ ব্যাপারে কিছুই বলেননি ‘পদ্মাবত’ ছবির পরিচালক ও প্রযোজক সঞ্জয় লীলা বানসালি। ২৪ ফেব্রুয়ারি বলিউডের অন্যতম সফল এই পরিচালকের ৫৬তম জন্মদিন। এবার এই দিনে ‘পদ্মাবত’ ছবির সাফল্য উদ্‌যাপন করতে চান। এই আয়োজন নিয়েই তিনি এখন ব্যস্ত।

এই সাফল্য উদ্‌যাপনের খবর রটে গেছে চারদিকে। সবার প্রশ্ন, এই উদ্‌যাপন কীভাবে হবে? সঞ্জয় লীলা বানসালির সঙ্গে সংশ্লিষ্টদের কাছ থেকে সংবাদমাধ্যম জানতে পেরেছে, বন্ধুদের সঙ্গে নিয়ে তিনি এই উদ্‌যাপন করবেন সাগরে ভেসে ভেসে। এরই মধ্যে মুম্বাইয়ে পশ্চিম বান্দ্রার মাউন্ট মেরিতে ‘আর্ক ডেক বার’-এ এই আয়োজন করা হচ্ছে। বান্দ্রা জেটি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে সমুদ্রের মাঝে ভেসে আছে এই ভাসমান রেস্তোরাঁ। তীর থেকে ছোট ছোট বোটে অতিথিদের সেখানে পৌঁছে দেওয়া হয়। এখানে রয়েছে ওপেন এয়ার ডেক, বার, রেস্তোরাঁ এবং প্রাইভেট ডাইনিংয়ের জন্য জায়গা। থাকবে দেশি, ইউরোপ এবং ইতালির বিভিন্ন সুস্বাদু খাবার।

কোনো পাঁচ তারকা হোটেলে না গিয়ে সঞ্জয় লীলা বানসালি ভাসমান রেস্তোরাঁয় জন্মদিন উদ্‌যাপন করছেন কেন? জানা গেছে, এবার একটু অন্যভাবে নিজের বিশেষ দিনটি উদ্‌যাপন করতে চান তিনি। আর পাপারাজ্জিদের হাত থেকে নিজেকে দূরে রাখতে চেয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.