Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পদ্মায় স্পিডবোট দুর্ঘটনায় সেনাসদস্যের লাশ উদ্ধার

মাদারীপুর : কাওড়াকান্দি-শিমুলিয়া নৌ-রুটে স্পিডবোট দুর্ঘটনায় নিখোঁজ সেনাসদস্য নাজমুল আলমের (২৭) লাশ উদ্ধার করেছেন স্থানীয় লোকজন।  শনিবার দুপুরে শিবচরের কাঁঠালবাড়ীর পদ্মা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।  নিহত নাজমুল নড়াইলের লোহাগড়ার রামকান্দাপুর গ্রামের আতিয়ার শেখের ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটের কাঁঠালবাড়ী ফেরিঘাট এলাকায় দুটি স্পিডবোটের সংঘর্ষ হয়। এ সময় দুটি বোটের ২৮ যাত্রী তীরে উঠতে সক্ষম হলেও দুজন নিখোঁজ হন। মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ী এলাকায় পদ্মা নদীতে দুপুরে একটি লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তাকে উদ্ধারের পর পকেটে থাকা পরিচয়পত্র দেখে পরিচয় নিশ্চিত হন এলাকাবাসী।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাত্তার মিয়া জানান, নিহত নামজুল ছয় দিনের ছুটি শেষে মাওয়া-কাওড়াকান্দি রুট হয়ে রংপুর সেনানিবাসের উদ্দেশে রওনা হন। পথে স্পিডবোটে পদ্মা পার হওয়ার সময় দুর্ঘটনায় নিহত হন।

Leave A Reply

Your email address will not be published.