Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পদ্মা সেতুর নির্মাণ কাজ ৩১ শতাংশ সম্পন্ন : প্রধানমন্ত্রী

pmপদ্মা সেতুর নির্মাণ কাজ প্রায় ৩১ শতাংশ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকেলে দশম জাতীয় সংসদের দশম অধিবেশনে বিরোধী দলের সংসদ সদস্য ফখরুল ইমামের (ময়মনসিংহ-৮) প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের কাজ প্রায় ৩১ শতাংশ সম্পন্ন হয়েছে। আশা করছি, নির্দিষ্ট সময়ের মধ্যেই আমরা পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ করতে পারব।

মাগুরা-১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য এ টি এম আবদুল ওয়াহহাবের অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের জন্য বিভিন্ন কার্যক্রম চলছে। জাজিরা প্রান্তে অ্যাপ্রোচ রোডের কাজ ৬৫ শতাংশ, মাওয়া প্রান্তে অ্যাপ্রোচ রোডের কাজ ৭৩ শতাংশ, সার্ভিস এরিয়া (২) এর কাজ ৭৮ শতাংশ, মূল সেতু নির্মাণ কাজের ২১ শতাংশ সম্পন্ন হয়েছে। এ ছাড়া নদীশাসন কাজের অগ্রগতি ১৮ শতাংশ, প্রকল্পটির আর্থিক অগ্রগতি ৩৪ শতাংশ এবং সার্বিক অগ্রগতি ৩১ শতাংশ হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী সংসদে আরো জানান, এইচআর ওয়ালিংফোর্ড নামের একটি ব্রিটিশ কনসাল্টিং ফার্মকে পায়রা বন্দরের কারিগরী ও আর্থিক সম্ভাব্যতা যাচাই ও মহাপরিকল্পনা করার জন্য নিয়োগ করা হয়েছে।

পদ্মা রেল সেতু সংযোগ প্রকল্পের বিষয়ে তিনি জানান, প্রকল্পটি বাস্তবায়নের সময়কাল ২০১৬ থেকে ২০২২ পর্যন্ত। এর প্রাক্কলিত ব্যয় প্রায় ৩৫ হাজার কোটি টাকা।

Leave A Reply

Your email address will not be published.