Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আশুলিয়ায় পরকীয়ায় জড়িত সন্দেহে স্বামীর গোপন অঙ্গ কেটে নিল স্ত্রী

আশুলিয়ার গাজীরচট এলাকায় বৃহস্পতিবার ভোরের পরকীয়ায় জড়িত সন্দেহে স্বামীর গোপনাঙ্গ কেটে দিয়েছেন এক তরুণী। স্বামী মো. মাসুমকে (২৮) সকালে স্থানীয় আসাদ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই তরুণী পোশাক কারখানার কর্মী। আর মাসুম আদম ব্যবসার সঙ্গে জড়িত। তাদের দু’জনেরই বাড়ি বরগুনা জেলার তালতলী উপজেলার তেঁতুলিয়া গ্রামে বলে জানিয়েছে পুলিশ। মাসুমের ভাই সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে বলেন, চার বছর আগে মাসুম ও ওই তরুণীর বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকত। স্বামী-স্ত্রী একে অপরকে সন্দেহ করতেন পরকীয়া সম্পর্কে জড়িত বলে। এই সন্দেহের জেরে ওই তরুণী এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেন তিনি। তবে ওই তরুণী তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, আমার সঙ্গে কারও পরকীয়া সম্পর্ক নেই। উনি (স্বামী) আদম ব্যবসায়ী। উনি পরকীয়ায় জড়িত। স্বামী মাসুমও তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, আমার স্ত্রীর খালাতো ভাইয়ের সঙ্গে পরকীয়া সম্পর্ক রয়েছে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, এ ব্যাপারে জানার জন্য স্বামী-স্ত্রী দু’জনকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে মূল ঘটনা বেরিয়ে আসবে বলে জানান তিনি।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Leave A Reply

Your email address will not be published.